মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৯৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : স্বামী কর্তৃক স্ত্রীকে এবং তার অভিভাবকদেরকে হাদিয়া দেয়া।
৯৬। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, আকদের আগে মোহরানার হাদিয়া দেয়ার শর্তে যদি কোন মহিলার বিবাহ সম্পন্ন হয়, তবে তা স্ত্রীর আর যা আকদের পরে দেওয়া হবে, তা যাকে দেওয়া হবে তারই প্রাপ্য। আর কোন পুরুষ তার মেয়ে বা বোনের কারণেই অধিকতর মর্যাদা লাভের উপযুক্ত হয়।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, বায়হাকী এবং অন্যরা। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب النكاح
باب حكم التحكيم هدايا الزوج للمرأة وأوليائها
عن عبد الله بن عمرو (4) أن النبي صلى الله عليه وسلم قال إيما امرأة نكحت على صداق أوحباء (5) أو عدة قبل عصمة النكاح فهو لها (6) وما كان بعد عصمة النكاح فهو لمن أعطيه (7) وأحق ما يكرم عليه الرجل (8) ابنته وأخته
tahqiqতাহকীক:তাহকীক চলমান