মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৯৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : সহবাস করার পূর্বে স্ত্রীকে কিছু মোহরানা দেয়া, আর তাকে তা না দেয়ার অবকাশ। বিয়ের সময় মোহরানা নির্দিষ্ট করা, কিন্তু তা পরিশোধ করার ইচ্ছা না রাখার প্রতি হুঁশিয়ারী বাণী।
৯৪। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিতে চাইলাম। আর মনে মনে বললাম, আমার কাছে তো কিছুই নেই। কাজেই প্রস্তাব দেই কী করে? অতঃপর আমি তাঁর আত্মীয়তা রক্ষা, তাঁর অন্যান্য মহৎ গুনের কথা স্মরণ করলাম। অতঃপর আমি তাঁর কাছে তাঁর মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলাম। তিনি বললেন, তোমার কাছে কিছু আছে? আমি বললাম, না, তিনি বললেন, তোমার হুতামী লৌহ বর্মটি কোথায় যা আমি তোমাকে অমুক দিন দিয়েছিলাম? তিনি বললেন, তা আমার নিকট আছে। তিনি বললেন, তুমি তাকে সেটাই দিও।
(আবূ দাউদ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। তাঁর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
(আবূ দাউদ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, ইমাম আহমদের সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি। তাঁর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب النكاح
باب ما جاء في تقديم شيء من المهر قبل الدخول والرخصة في تركه ووعيد من سمى صداقاً ولم يرد أداءه
عن علي رضي الله عنه (2) قال أردت أن أخطب إلى رسول الله صلى الله عليه وسلم ابنته (3) فقلت مالي من شيء فكيف (4)؟ ثم ذكرت صلته وعائدته (5) فخطبتها اليه، فقال هل لك من شيء (6)؟ قال لا، قال فأين ردعك الحطمية (7) التي أعطيتك يوم كذا وكذا؟ قال هي عندي قال فأعطها إياه