মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৯৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যদি কোন ব্যক্তি মোহরানা নির্ধারণ ছাড়া কোন মহিলাকে বিয়ে করে অতঃপর তার সাথে সহবাস করার পূর্বে মারা যায় তার বিষয়ে শরয়ী বিধান।
৯৩। আব্দুল্লাহ ইবন উতবা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন মাসউদ (রা)-এর কাছে জনৈক ব্যক্তির সংবাদ পৌঁছল যে, সে জনৈকা মহিলাকে বিয়ে করেছে, অতঃপর মারা গিয়েছে, সে তার জন্য মোহরানা নির্দিষ্ট করেনি, আর তার সাথে সহবাসও করেনি। তাঁকে ঐ মহিলার বিষয়ে এক মাস জিজ্ঞাসা করা হল। তিনি তার বিষয় কিছু বললেন না। অতঃপর তারা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি তার বিষয়ে আমার নিজ মত অনুযায়ী ফয়সালা দেব। যদি ভুল হয় তা আমার এবং শয়তানের পক্ষ হতে। আর যদি সঠিক হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে। সে তার গোত্রের একজন মহিলার সমপরিমাণ মোহরানা পাবে সে মীরাছও পাবে। আর সে ইদ্দত পালন করবে। আশজা গোত্রের জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে, বিরওয়া বিনতে ওয়াশিক (রা)-এর বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) যেমন ফয়সালা দিয়েছিলেন, আপনি এর বিষয়ে সে রকমই ফয়সালা দিয়েছেন। তিনি বললেন, তুমি দু'জন সাক্ষী উপস্থিত কর। আশজা' গোত্রের দু' ব্যক্তি জাররাহ (রা) এবং আবূ সিনান (রা) তাঁর পক্ষে সাক্ষ্য দিলেন।
দ্বিতীয় বর্ণনা সূত্রে আলকামা (র) এবং আসওয়াদ (র) থেকে বর্ণিত হয়েছে যে, তাঁরা বলেন, একদল লোক আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-এর কাছে এসে বলল, ঐ ব্যক্তি সম্পর্কে আপনার রায় কি যে একজন মহিলাকে বিয়ে করেছে। অতঃপর তাঁরা উপরোক্ত হাদীসের মত বর্ণনা করেন। তাঁরা বলেন, আশজাগোত্রের জনৈক ব্যক্তি দাঁড়িয়ে- হাদীসটির এক বর্ণনাকারী মানসুর বলেন, আমি ধারণা করি :
তার নাম সালমা ইবন ইয়াযীদ বলল, একই রকম ঘটনায় রাসূলুল্লাহ (ﷺ) এমন ফয়সালা দিয়েছেন। আমাদের গোত্রের এক ব্যক্তি রুয়াস গোত্রের বিরওয়া' বিনতে ওয়াশিক (রা) কে বিয়ে করল। সে ঘর থেকে বের হয়ে কূপে প্রবেশ করে অজ্ঞান হল, অতঃপর মারা গেল। সে তার জন্য মোহরানা নির্দিষ্ট করেনি। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসল। তিনি বললেন, তার মোহরানা তার গোত্রের মহিলাদের মত। তা থেকে কম-বেশি নয়। সে মীরাছ পাবে এবং তাকে ইদ্দত পালন করতে হবে।
(তৃতীয় বর্ণনা সূত্রে) আলকামা (র) থেকে বর্ণিত হয়েছে: জনৈক ব্যক্তি জনৈকা মহিলাকে বিয়ে করল। সে তার সাথে সহবাস করার পূর্বে মারা গেল। সে তার জন্য মোহরানা নির্দিষ্ট করেনি। তার বিষয়ে আব্দুল্লাহ ইবন মাসউদ (রা)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সে তার গোত্রের একজন মহিলার মোহরানার মত মোহরানা পাবে। তার থেকে কম-বেশি করা যাবেনা। তাকে ইদ্দত পালন করতে হবে। তখন আবু সিনান আশজায়ী (রা) আশজা' গোত্রের এক দল লোকের সাথে দাঁড়িয়ে বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি তার বিষয়ে তেমনই ফয়সালা দিয়েছেন, যেমন রাসূলুল্লাহ (ﷺ) বিরওয়া বিনতে ওয়াশিক (রা)-এর বিষয়ে ফয়সালা দিয়েছিলেন।
(চতুর্থ বর্ণনা সূত্রে) মাসরুক আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি উপরোক্ত হাদীসের মত বর্ণনা করেছেন। তাতে আছে, মা'কিল ইবন সিনান (রা) বললেন, আমি নবী (ﷺ)-কে বিরওয়া বিনতে ওয়াশিক (রা)-এর বিষয়ে আপনার ফয়সালার মত ফয়সালা করতে দেখেছি।
(হাকিম, বায়হাকী, ইবন হিব্বান, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। তিরমিযী এবং আব্দুর রহমান ইবন মাহদী হাদীসটিকে সহীহ বলেছেন। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন। আবূ দাউদ এবং হাকিম উকবা ইবন আমির (রা) থেকে হাদীসটির 'শাহেদ হাদীস' বর্ণনা করেছেন। হাকিম সেটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)

كتاب النكاح
باب من تزوج ولم يسم صداقاً ثم مات قبل الدخول
عن عبد الله بن عتبة) (9) قال أتى ابن مسعود في رجل تزوج امرأة فمات عنها ولم يفرض (10) لها ولم يدخل بها فسئل عنها شهراً فلم يقل فيها شيئاً، ثم سألوه فقال أقول فيها برأيي فإن يك خطأ فمي ومن الشيطان، وأن يك صواباً فمن الله ولها صداق أحدى نسائها (1) ولها الميراث وعليها العدة فقام رجل من أشجع (2) فقال أشهد لقضيت فيها بقضاء رسول الله صلى الله عليه وسلم في بروع (3) ابنة وأشق، قال فقال هلم شاهداك (4) فشهد له الجراح وأبو سنان رجلان من أشجع
(ومن طريق ثان) (5) عن علقمة والأسود قال أتى قوم عبد الله يعني ابن مسعود فقالوا ما ترى في رجل تزوج امرأة فذكر الحديث (6) قال فقام رجل من أشجع قال منصور (7) أراه سلمة بن يزيد فقال في مثل هذا قضى رسول الله صلى الله عليه وسلم تزوج رجل منا امرأة من بني رؤاس يقال لها بروع بنت واشق فخرج مخرجاً فدخل في بئر فأمن (8) فمات ولم يفرض لها صداقاً فأتوا رسول الله صلى الله عليه وسلم فقال كمهر نسائها ولا وكس (9) ولا شطط ولها الميراث وعليها العدة
(ومن طريق ثالث) (10) عن علقمة، أن رجلاً تزوج امرأة فتوفى عنها قبل أن يدخل بها ولم يسم صداقاً فسئل عنها عبد الله (يعني ابن مسعود) فقال لها صداق أحدى نسائها ولا وكس ولا شطط وعليها العدة، فقام أبو سنان الأشجعي (11) في رهط من أشجع فقالوا نشهد لقد قضيت فيها بقضاء رسول الله صلى الله عليه وسلم في بروع بنت واشق
(ومن طريق رابع) (1) عن مسروق عن عبد الله فذكر نحوه وفيه فقال معقل بن سنان شهدت النبي صلى الله عليه وسلم قضى به في بروع بنت واشق