মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৯২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি আযাদ করাকে এবং কুরআনের কিছু অংশ শিক্ষা দেয়াকে মোহরানা নির্ধারণ করে।
৯২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জনৈক সাহাবী (রা)-কে জিজ্ঞাসা করলেন: হে অমুক, তুমি কি বিয়ে করেছ? তিনি বললেন, না, আমার কাছে এমন কোন বস্তু নেই যা দিয়ে আমি বিয়ে করতে পারি। তিনি বললেন, তোমার কি কুলহু আল্লাহু আহাদ মুখস্থ নেই? তিনি বললেন, নিশ্চয়, তিনি বললেন, এটা কুরআনের চতুর্থাংশ। তিনি বললেন, তোমার কি কুল ইয়া আইউহাল কাফিরুন মুখস্থ নেই? তিনি বললেন, নিশ্চয়, তিনি বললেন, কুরআনের চতুর্থাংশ। তিনি বললেন, তোমার কি ইযা যুলফিলাতিল আরদু মুখস্থ নেই? তিনি বললেন, তোমার কি আয়াতুল কুরসী- “আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া” মুখস্থ নেই? তিনি বললেন, নিশ্চয়, তিনি বললেন, কুরআনের চতুর্থাংশ। তিনি তিনবার বললেন, তুমি বিয়ে কর, তুমি বিয়ে কর, তুমি বিয়ে কর।
(তিরমিযী আয়াতুল কুরসী ছাড়া অবশিষ্ট হাদীস বর্ণনা করেছেন। ইবন আবি শায়বা পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে সালামা ইবন ওয়ারদান আছেন। ইমাম আহমদ এবং অন্যরা তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন। হাদীসটির অন্য বর্ণনা সূত্র সমূহ হাদীসটিকে শক্তিশালী করে।)
(তিরমিযী আয়াতুল কুরসী ছাড়া অবশিষ্ট হাদীস বর্ণনা করেছেন। ইবন আবি শায়বা পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে সালামা ইবন ওয়ারদান আছেন। ইমাম আহমদ এবং অন্যরা তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন। হাদীসটির অন্য বর্ণনা সূত্র সমূহ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب من جعل العتق صداقاً وكذلك تعليم بعض القرآن
عن أنس بن مالك (2) أن رسول الله صلى الله عليه وسلم سأل رجلاً من صحابته فقال أي فلان هل تزوجت؟ قال لا، وليس عندي ما أتزوج به، قال أليس معك قال هو الله أحد؟ قال بلى؛ قال ربع القرآن (3) قال أليس معك قل يا أيها الكافرون؟ قال بلى، قال ربع القرآن (4) قال أليس معك إذا زلزلت الأرض؟ قال بلى، قال ربع القرآن (5) قال أليس معك إذا جاء نصر الله؟ قال بلى قال ربع القرآن (6)، قال أليس معك آية الكرسي الله لا إله إلا هو؟ قال بلى قال ربع القرآن (7) قال تزوج تزوج تزوج ثلاث مرات