মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৮৩
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
৮৩। আবু হাদরাদ আসলামী (রা) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ)-এর কাছে এসে তাঁর স্ত্রীর মোহরানা চাইলেন। তিনি বললেন, তুমি তাকে কত মোহরানা দিয়ে বিয়ে করেছ? তিনি বললেন, দু'শত দিরহাম। তিনি বললেন, যদি তোমরা মদীনার বুতহান উপত্যকা থেকে আঁজলা ভরে রূপা আনার সুযোগ পাও তবুও তোমার মোহরানা বৃদ্ধি করবে না।
(হাইছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ মুসনাদে এবং তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, বায়হাকী ও হাদীসটিকে বর্ণনা করেছেন।)
كتاب النكاح
أبواب الصداق

باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
عن أبي حدرد الأسلمي (9) أنه أتى النبي صلى الله عليه وسلم يتسفتيه في مهر امرأة،/ فقال كم أمهرتها؟ قال مائتي درهم، فقال لو كنتم تغرفون من بطحان (10) ما زدتم
tahqiqতাহকীক:তাহকীক চলমান