মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৮২
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।

৮২। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবন আউফ (রা) পাঁচ দিরহামের মূল্য পরিমাণ স্বর্ণ মোহরানা দিয়ে বিয়ে করেন।
হাদীসটির এক বর্ণনাকারী শু'বা (র) বলেন, হাকাম তা গ্রহন করত।
তাঁর থেকে দ্বিতীয় সূত্রে বর্ণিত যে, রাসূল (ﷺ) আব্দুর রহমান ইবনে আউফ এর শরীরের হলুদ রঙ দেখলেন তাই তিনি বললেন, এটা কি? তিনি বললেন, আমি পাঁচ দিরহাম মূল্য পরিমাণ স্বর্ণ মোহরানা দিয়ে বিয়ে করেছি, তখন তিনি বললেন, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন। তুমি ওলীমা করবে, যদিও একটি বকরী জবেহ করে হয়।
(বুখারী, মুসলিম, বায়হাকী, মালিক, শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)

كتاب النكاح
أبواب الصداق
باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه

عن قتادة عن أنس بن مالك (4) أن عبد الرحمن بن عوف تزوج على وزن نواة (5) من ذهب قال فكان الحكم يأخذ به (عن ثابت عن أنس بن مالك) (6) أن النبي صلى الله عليه وسلم رأى على عبد الرحمن بن عوف أثر صفرة (7) فقال ما هذا؟ قال إني تزوجت امرأة على وزن نواة من ذهب فقال بارك الله لم أو لم (8) ولو بشاه