মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৮১
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
৮১। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী (ﷺ) আমাদের মাঝে ছিলেন তখন আমাদের মোহর ছিল দশ আউন্স তারপর তিনি তাঁর দু'হাতের আঙ্গুল সমূহ পরস্পরের মধ্যে প্রবেশ করিয়ে বুঝালেন যে দশ আউন্সে চারশত দিরহাম হয়।
كتاب النكاح
أبواب الصداق

باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
عن أبي هريرة (1) قال كان صداقنا (2) إذ كان فينا رسول الله صلى الله عليه وسلم عشرة أواق (3) وطبق بيديه وذلك أربع مائة
tahqiqতাহকীক:তাহকীক চলমান