মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৮৪
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
৮৪। আবুল আজফা সুলামী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উমর (রা) কে বলতে শুনেছি : তোমরা মহিলাদের মোহরানা বৃদ্ধি করবে না, কেননা তা যদি দুনিয়ায় উৎকৃষ্ট কাজ হত বা আখিরাতে তাকওয়া হত তাহলে নবী (ﷺ)-ই অধিকতর উপযুক্ত হতেন। তিনি তাঁর কোন মেয়ের এবং স্ত্রীর বিয়েতে চারশত আশি দিরহামের বেশি মোহরানা নির্ধারণ করেননি।
আরেকবার তিনি বললেন:নিশ্চয়ই পুরুষ তার স্ত্রীর মোহরানা নিয়ে বাড়াবাড়ি করে এমনকি একসময় স্ত্রীর প্রতি শত্রুতা তৈরি হয় এবং সে বলে বসে তোমার জন্য আমাকে “আলাকল কিরবাহ” টানতে হচ্ছে।
আবুল আজফা সুলামী (র) বলেন, আমি ছিলাম জন্মসূত্রে অনারব তাই আমি বুঝলাম না “আলাকল কিরবাহ” মানে কি।
উমর (রা) আরো বলেন, তোমাদের অন্য একটি স্বভাব হল : তোমরা যুদ্ধে বল, অমুক শহীদ হয়েছে। অমুক শহীদ হয়েছে। অথচ হতে পারে, সে ব্যবসার উদ্দেশ্যে তার ভারবাহী পশুর পশ্চাদভাগে বা তার বাহনের পৃষ্ঠদেশে স্বর্ণ এবং রূপার ভারী বোঝা চাপিয়েছে। তাই তোমরা এরূপ বলবে না, বরং তোমরা বলবে যেরূপ মুহাম্মদ (ﷺ) বলেছেন, যে আল্লাহর রাস্তায় নিহত হলো অথবা মৃত্যুবরণ করল, সে জান্নাতবাসী হবে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং বায়হাকী মোহরানার সাথে সম্পর্কিত অংশটুকু, নাসাঈ হাদীসটিকে এ অধ্যায়ের হাদীসের শব্দে বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ। হাদীসটি উমর (রা)-এর খেলাফতের পর্বে 'উমর (রা)-এর ভাষণ' শীর্ষক পরিচ্ছেদে একাধিক বর্ণনাসূত্রে বর্ণিত হবে।)
كتاب النكاح
أبواب الصداق

باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
عن أبي العجفاء (1) السلمى قال سمعت عمر يقول ألا لا تغلوا صدق (2) النساء فإنها لوكانت مركمة في الدنيا أو توى في الآخرة (3) لكان أولاكم بها النبي صلى الله عليه وسلم (4)، ما أنكح شيئاً من بناته ولا نسائه فوق اثنتي عشرة أوقية (5)، وأخرى تقولونها في مغازيكم (6) قتل فلان شهيداً مات فلان شهيداً، ولعله أن يكون قد أوقر (7) عجزته دابته أودف راحلته ذهبًا وفضة يبتغي التجارة فلا تقولوا ذاكم، ولكن قولوا كما قال محمد صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو في الجنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান