মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৬৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে স্বামী-স্ত্রীর কুফু (সমকক্ষতা) প্রসঙ্গ
৬৮। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হে আলী, তুমি তিনটি বস্তু বিলম্বিত করবে না। নামায, যখন তার সময় হয়; জানাযা, যখন তা উপস্থিত হয় এবং বালেগা মেয়ে (এর বিবাহ) যখন তার সমকক্ষ পাও।
(হাদীসটি জানাযার পর্বে 'মৃত ব্যক্তির কাফন-দাফন দ্রুত সম্পন্ন করন' শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হয়েছে।)
(হাদীসটি জানাযার পর্বে 'মৃত ব্যক্তির কাফন-দাফন দ্রুত সম্পন্ন করন' শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হয়েছে।)
كتاب النكاح
باب ما جاء في الكفاءة في النكاح
عن علي رضي الله عنه (1) قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة يا علي لا تؤخرهن، الصلاة إذا آذنت، والجنازة إذا حضرت، والأيم إذا وجدت كفؤا