মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৬৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: ছেলে কর্তৃক মাকে বিয়ে দেয়া।
৬৭। উমর ইবন আবূ সালামা (রা) থেকে বর্ণিত, তিনি হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার কোন অভিভাবক মদীনায় উপস্থিত নেই। তিনি বললেন, তোমার কোন উপস্থিত এবং অনুপস্থিত অভিভাবক এটা অপছন্দ করবে না। তিনি (পুত্র উমরকে) বললেন, হে উমর, তুমি নবী (ﷺ)-এর সংগে আমার বিবাহ সম্পন্ন কর। এভাবে নবী (ﷺ) তাঁকে বিয়ে করলেন।
(নাসাঈ, বায়হাকী। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এ হাদীসের সনদ উত্তম।)
كتاب النكاح
باب ما جاء في انكاح الابن أمه
عن ابن عمر بن أبي سلمة (5) عن أبيه عن أم سلمة أن رسول الله صلى الله عليه وسلم خطب أم سلمة فقالت يا رسول الله أنه ليس من أوليائي تعني شاهداً (6) فقال أنه ليس أحد من أوليائك شاهد ولا غائب يكره ذلك، فقال يا عمر زوج النبي صلى الله عليه وسلم فتزوجها النبي صلى الله عليه وسلم الحديث
tahqiqতাহকীক:তাহকীক চলমান