মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৬৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : পিতা কর্তৃক তার অকুমারী বা কুমারী বালেগা মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেয়া।
৬৬। ইবন 'আব্বাস (রা) থেকেই বর্ণিত, জনৈক কুমারী মেয়ে নবী (ﷺ)-এর কাছে এসে জানাল যে, তার পিতা তাকে তার অমতে বিয়ে দিয়েছে, তিনি তাকে বিয়ে বজায় রাখার এবং তা বাতিল করার ইচ্ছাধিকার দিলেন।
(আবু দাউদ, ইবন মাজাহ, দারা কুতনী। হাফিয ইবন হাজার বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। নাসাঈ জাবির (রা) এবং আয়েশা (রা) থেকে এর সমর্থক হাদীস বর্ণনা করেছেন। পরবর্তী পরিচ্ছেদে হযরত আয়েশা (রা)-এর হাদীস উল্লেখ করা হবে।)
كتاب النكاح
باب ما جاء فى تزويح الاب بنته الثيب أو البكر البالغ بغير رضاها
وعنه أيضاً (4) أن جارية بكراً أتت النبي صلى الله عليه وسلم فذكرت أن أباها زوجها وهي كارهة فخيرها النبي صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান