মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৬৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : পিতা কর্তৃক তার অকুমারী বা কুমারী বালেগা মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেয়া।
৬৫। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, খিযাম আবূ ওয়াদীয়া (রা) তাঁর মেয়েকে জনৈক ব্যক্তির কাছে বিয়ে দেন। মেয়েটি নবী (ﷺ) -এর কাছে এসে অভিযোগ করল যে তাকে তার অপছন্দে বিয়ে দেয়া হয়েছে। নবী (ﷺ) তাকে তার স্বামী থেকে জোর পূর্বক নিয়ে নিলেন, আর বললেন, তোমরা মেয়েদেরকে বিয়েতে বাধ্য করবে না। তিনি বলেন, সে তারপর আবু লুবাবা আনসারী (রা) কে বিয়ে করল। আর তিনি বিপত্মীক ছিলেন।
(তাবারানী আল-মুজামুলকাবীর; আব্দুর রাজ্জাক। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। আর হাদীসটি মুরসাল কেননা দারা কুতনী বলেছেন, এর বর্ণনাকারী আতা খুরাসানী হযরত আব্বাস (রা)-এর সাক্ষাৎ লাভ করেননি। তবে এর পূর্ববর্তী হাদীস একে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب ما جاء فى تزويح الاب بنته الثيب أو البكر البالغ بغير رضاها
عن ابن عباس (2) أن خذاما أب وديعة (3) أنكح ابنته رجلاً فأتت النبي صلى الله عليه وسلم فاشتكت إليه أنها أنكحت وهي كارهة، فانتزعها النبي صلى الله عليه وسلم من زوجها وقال لا تكرهوهن، قال فنكحت بعد ذلك أبا لبابة الأنصاري وكان ثيباً
tahqiqতাহকীক:তাহকীক চলমান