মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৬৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: বিয়েতে স্বামী-স্ত্রীর কুফু (সমকক্ষতা) প্রসঙ্গ
৬৯। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈকা যুবতী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার পিতা তাঁর ভাতিজার কাছে আমাকে বিয়ে দিয়েছেন যা দ্বারা তিনি তার নীচতা দূরিভূত করতে চেয়েছেন। তিনি তাকে তার বিয়ে বজায় রাখা এবং বাতিল করার ইচ্ছাধিকার দিলেন। সে বলল, আমি আমার পিতার কাজকে অনুমোদন করছি, তবে আমি চেয়েছি: মহিলারা অবগত হউক যে তাদের বিয়ের বিষয়ে তাদের পিতাদের কোন অধিকার নেই।
(নাসাঈ, বায়হাকী, দারা কুতনী। দারা কুতনী বলেছেন, হাদিসটি মুরসাল। ইবন বুরায়দা আয়েশা (রা) থেকে হাদীসটি শুনেননি। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটি সুনানে ইবন মাজায় আব্দুল্লাহ ইবন বুরায়দার সূত্রে উদ্ধৃত হয়েছে যা তিনি তাঁর পিতা বুরায়দাহ (রা) থেকে বর্ণনা করেছেন। তার সনদ সহীহ। বুছিরী যাওয়াইদে ইবন মাজায় এর সনদকে সহীহ বলেছেন। আর ৬৩-৬৬ নম্বরের হাদীস একে শক্তিশালী করে।)

كتاب النكاح
باب ما جاء في الكفاءة في النكاح
عن عائشة رضي الله عنه (2) قالت جاءت فتاة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله أن أبي زوجني أبن أخيه يرفع بي خسيسته (3) فجعل الأمر إليها (4)، فقالت فأني قد أجرت ما صنع أبي ولكن أردت أن تعلم النساء أن ليس للأباء من الأمر شيء