মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৫১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কুমারীকে তার অনিচ্ছায় বিবাহ দান এবং অকুমারীর বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ।
৫১। হযরত ইব্ন আব্বাস (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অকুমারী তার বিয়ের বিষয়ে তার অভিভাবকের চেয়ে অধিকতর হকদার। কুমারীর বিয়েতে তার অনুমতি নিতে হবে। আর তার অনমতি হল চুপ থাকা।
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ) বলেছেন, অকুমারী তার বিয়ের বিষয়ে তার অভিভাবকের চেয়ে অধিকতর হকদার। কুমারীর পিতা তার বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ করবে। তার অনুমতি হল তার চুপ থাকা।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা।)

كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
وعنه أيضا (2) قال قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الأيّم (3) أحق بنفسها من وليها والبكر تستأمر فى نفسها وإذنها صماتها (4) (وعنه من طريق ثان) (5) يبلغ به النبى صلى الله عليه وسلم الثيب أحق بنفسها من وليها، والبكر يستأمرها أبوها (6) فى نفسها وأذنها صماتها