মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৫০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কুমারীকে তার অনিচ্ছায় বিবাহ দান এবং অকুমারীর বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ।
৫০। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অভিভাবকের জন্য অকুমারীকে বিয়েতে বাধ্য করার কোন অধিকার নেই। ইয়াতীম মেয়ের বিয়ে সম্পর্কে তার অনুমতি গ্রহণ করতে হবে। আর তার চুপ থাকাই তার অনুমতি।
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, দারাকুতনী, ইবন হিব্বান। ইবন হিব্বান এবং হাফিয সুয়ূতী হাদীসটিকে সহীহ বলেছেন।)
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, দারাকুতনী, ইবন হিব্বান। ইবন হিব্বান এবং হাফিয সুয়ূতী হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
عن ابن عباس (3) أن رسول الله صلى الله عليه وسلم قال ليس للولى مع الثيب أمر (1) واليتيمة تستأمر فصمتها إقرارها