মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪৪
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে নারীকে বিয়ের পয়গাম দেয়া হয়েছে তাকে দেখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গ।
৪৪। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক পুরুষ সাহাবী জনৈক মহিলা সাহাবী (রা)-কে বিয়ের পয়গাম দিলেন। নবী (ﷺ) তাকে বললেন, তুমি তাকে দেখে নিও, কেননা আনসারদের চোখে ত্রুটি আছে।
(মুসলিম, নাসাঈ, বায়হাকী)
আর আবূ হুরায়রা (রা) থেকে মুসলিমের বর্ণনা এরূপ-

قال: كنت عند النبي صلى الله عليه وسلم، فأتاه رجل فأخبره أنه تزوج امرأة من الأنصار، فقال له رسول الله صلى الله عليه وسلم: «أنظرت إليها؟»، قال: لا، قال: «فاذهب فانظر إليها، فإن في أعين الأنصار شيئا»

তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট ছিলাম। এ সময় তাঁর নিকট জনৈক ব্যক্তি এসে তাঁকে জানাল যে, সে জনৈকা আনসারী মহিলাকে বিবাহের পয়গাম দিয়েছে। আর তাঁরা তাতে একমত হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, তুমি কি তাকে দেখেছ? সে বলল, না। তিনি বললেন, তুমি গিয়ে তাকে দেখ, কেননা আনসার মহিলাদের চক্ষুতে ত্রুটি আছে।
كتاب النكاح
باب ما جاء فى استحباب النظر الى المخطوبة
عن ابى هريرة (5) قال خطب رجل امرأة فقال يعنى النبى صلى الله عليه وسلم انظر اليها فإن فى أعين الأنصار شيئا
tahqiqতাহকীক:তাহকীক চলমান