মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : অভিভাবকের অনুমতি ছাড়া কোন নারীর বিয়ে গ্রহণযোগ্য নয়। আর মনিবের অনুমতি ছাড়া গোলামের বিয়ে প্রসঙ্গ।
৪৫। ইবন জুরায়জ (র) সুলায়মান ইব্‌ন মূসা থেকে তিনি যুহরী থেকে তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোন মহিলা তার অভিভাবকের আদেশ ছাড়া বিয়ে করে তাহলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। যদি তার স্বামী তার সাথে সহবাস করে তাহলে তাকে উপভোগ করার কারণে সে মোহরানার হকদার হবে। যদি কোন মেয়ের ব্যাপারে কলহ-বিবাদ দেখা দেয় তাহলে যার কোন অভিভাবক নেই, শাসক তার অভিভাবক।
ইবন জুরায়জ বলেন, আমি যুহরীর সংগে সাক্ষাৎ করে এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি এটা চিনতে পারলেন না। তিনি বলেন, সুলায়মান হল মূসার পুত্র এবং তিনি তার প্রশংসা করেছেন। আব্দুল্লাহ ইবন আহমদ বলেন, আমার পিতা বলেছেন, এই হাদীসে বাদশাহ দ্বারা উদ্দেশ্য বিচারক, কেননা বিয়ের যাবতীয় বিষয় এবং বিচার তাঁর দায়িত্বে।
(আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, ইবন হিব্বান, হাকিম। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب النكاح
باب لا نكاح إلا بولى وما جاء فى زواج العبد بغير إذن سيده
حدّثنا اسماعيل ثنا ابن جريج قال أخبرنى سليمان بن موسى عن الزهرى عن عروة عن عائشة رضى الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا نكحت المرأة (7) بغير أمر مولاها فنكاحها باطل فنكاحها باطل فنكاحها باطل (8) فان أصابها فلها مهرها بما أصاب منها (9) فان اشتجروا فالسلطان ولى من لا ولى له (10) قال ابن جريج فلقيت الزهرى فسألته عن هذا الحديث فلم يعرفه قال وكان سليمان ابن موسى وكان فأثنى عليه، قال عبد الله (1) قال أبى السلطان القاضى لأن إليه أمر الفروج والأحكام
tahqiqতাহকীক:তাহকীক চলমান