মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৪৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে নারীকে বিয়ের পয়গাম দেয়া হয়েছে তাকে দেখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গ।
৪৩। আবু হুমায়দ আস সায়িদী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ কোন মহিলাকে বিয়ের পয়গাম দেয় তাহলে তার তাকে দেখাতে কোন পাপ নেই। যদি সে তাকে বিয়ের পয়গাম দেয়ার উদ্দেশ্যে দেখে- যদিও সে তা জানে না।
(হায়সামী হাদীসটিকে মাজমাউয যাওয়াইদে উল্লেখ করে বলেছেন, আহমদ হাদীসটিকে বর্ণনা করেছেন, তবে যুহায়র সন্দেহ করে বলেছেন, হুমায়দ থেকে বা আবূ হুমাইদাহ থেকে। আর বাযযার হাদাসটিকে সন্দেহ ছাড়া বর্ণনা করেছেন। আর তাবারানী আল মু'জামুল আউসাতে এবং আল মু'জামুল কাবীরে এটি উল্লেখ করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)

كتاب النكاح
باب ما جاء فى استحباب النظر الى المخطوبة
عن ابى حميد الساعدى (4) قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب أحدكم امرأة فلا جناح عليه ان ينظر اليها اذا كان انما ينظر اليها لخطبته وان كانت لا تعلم