মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৪২
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যে নারীকে বিয়ের পয়গাম দেয়া হয়েছে তাকে দেখা মুস্তাহাব হওয়া প্রসঙ্গ।
৪২। মুগীরা ইবন শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে আসলাম এবং তাঁকে আমার জনৈকা মহিলাকে বিয়ের পয়গাম দেয়ার ইচ্ছার কথা অবহিত করলাম। তিনি বললেন, তুমি গিয়ে তাকে দেখ, কেননা তা তোমার এবং তার মাঝে ভালবাসা স্থায়ী হওয়ার পক্ষে অধিক সহায়ক। তিনি বলেন, আমি জনৈকা আনসারী মহিলার বাড়ীতে এসে তার পিতা মাতাকে তাকে বিয়ে করার পয়গাম দিলাম। আর তাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা অবহিত করলাম, তারা যেন তা অপছন্দ করলেন। তিনি বলেন, ঐ মহিলা পর্দার আড়ালে থেকে তা শুনে বলল, যদি রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আপনাকে দেখতে আদেশ করে থাকেন তাহলে আপনি আমাকে দেখুন। নইলে আমি আল্লাহর শপথ করে আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে দেখবেন না। যেন সে তার তাকে দেখাকে বড় পাপের কাজ বলে মনে করেছে। তিনি বলেন, আমি তার দিকে তাকিয়ে তাকে দেখলাম। অতঃপর তিনি তাকে বিয়ে করেন। অতঃপর তার সাথে তাঁর সম্ভাবের কথা উল্লেখ করেন।
(নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, ইবন হিব্বান, দারিমী, হাকিম। ইবন হিব্বান এবং হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। আর যাহাবী হাকিমের কথা সমর্থন করেছেন।)
(নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, ইবন হিব্বান, দারিমী, হাকিম। ইবন হিব্বান এবং হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। আর যাহাবী হাকিমের কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب ما جاء فى استحباب النظر الى المخطوبة
عن بكر بن عبد الله المزنى (10) عن المغيرة بن شعبة قال اتيت النبى صلى الله عليه وسلم فذكرت له امرأة أخطبها، فقال اذهب فانظر اليها فانه أجدر أن يؤدم بينكما (11)، قال فأتيت امرأة من الأنصار فخطبتها الى أبويها واخبرتهما بقول رسول الله صلى الله عليه وسلم فكانهما كرها ذلك، قال فسمعت ذلك المرأة وهى فى خدرها (12) فقالت إن كان رسول الله صلى الله عليه وسلم أمرك أن تنظر فانظر والا فانى أنشدك (1) كانها عظّمت ذلك عليه (2) قال فنظرت اليها فتزوجها فذكر من موافقتها