মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৪০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : পাখী উড়িয়ে শুভ-অশুভ লক্ষণ গ্রহণ করা, জমিনে রেখা টানা এবং কোন কিছু দিয়ে অশুভ লক্ষণ গ্রহণ প্রসঙ্গ
৩৪০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জনৈক নবী (ﷺ) জমিনে রেখা টানতেন। যদি কারো বিদ্যা তার বিদ্যা অনুযায়ী হয় তাহলে তার বিদ্যা তাঁর বিদ্যার মত।
(আহমদ আব্দুর রহমান বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট আবু হুরায়রা (রা)- এর হাদীসটি অবগত হইনি। এর বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী। ইমাম আহমদ এবং মুসলিম মুআবিয়া ইবনুল হাকাম (রা) থেকে এর 'শাহেদ হাদীস' বর্ণনা করেছেন। এর সূত্র এ কিতাবের 'সালাত' পর্বে 'সালাতে কথা বলা হারাম' শীর্ষক পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى العيافة والطرق يعنى الخط فى الأرض والطيرة
عن أبى هريرة (6) قال قال رسول الله صلى الله عليه وسلم كان نبى من الأنبياء (7) يخط فمن وافق علمه (8) فهو علمه