মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৩৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: গণকদের পারিশ্রমিক এবং গণকদের ঘটনাবলি সম্পর্কে বর্ণিত হাদীস।
৩৩৯। আবূ বুরদাহ যাফারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, গণকদের মধ্য থেকে জনৈক ব্যক্তির আবির্ভাব হবে, সে গভীর মনোযোগ সহকারে কুরআন অধ্যায়ন করবে, যেরূপ অধ্যায়ন তারপরে কেউ করবে না।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ, বাযযার এবং তাবারানী আল মু'জামুল কাবীরে হাদীসটিকে বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবন মুআকিব থেকে, তিনি তাঁর পিতা থেকে এবং তিনি আব্দুল্লাহর দাদা থেকে। আমি আব্দুল্লাহ এবং তাঁর পিতা সম্পর্কে অবহিত নই। তবে ইবন আবূ হাতিম আব্দুল্লাহ উল্লেখ করেছেন এবং বুখারী (র) মু'আকিবের উল্লেখ করেছেন। আর কেউ তাঁদের দোষ তুলে ধরেননি।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى حلوان الكاهن وأخبار عن الكهان
عن ابى بردة الظفرى (4) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يخرج من الكاهنين رجل يدرس (5) القرآن دراسة لا يدرسها أحد يكون بعده