মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩৩৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: গণকদের পারিশ্রমিক এবং গণকদের ঘটনাবলি সম্পর্কে বর্ণিত হাদীস।
৩৩৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, কুরাইশরা জনৈকা গণক মহিলার কাছে এসে তাকে বলল, এই মর্যাদা (নবুওয়াত) যে লাভ করবে, তার সাথে আমাদের মধ্যে কার সাদৃশ্য বেশি? আপনি আমাদেরকে তা অবহিত করুন। সে বলল, যদি তোমরা এই সমতল ভূমিতে কাপড় বিছাও, অতঃপর তার উপর দিয়ে হাঁট তাহলে আমি তোমাদেরকে তা অবহিত করব। কাপড় বিছানো হল। অতঃপর কুরাইশের উপস্থিত লোকেরা তার উপর দিয়ে হাঁটল। সে মুহাম্মদ-এর পদচিহ্ন পর্যবেক্ষণ করে বলল, তার সাথে এই ব্যক্তিরই সাদৃশ্য বেশি, তারা তারপর বিশ বৎসর বা তার নিকটবর্তী বা আল্লাহ যতকাল চাইলেন কাটাল। অতঃপর তিনি নবুওয়াতপ্রাপ্ত হলেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবগত হইনি। এর বর্ণনাকারীগণ সহীহ বুখারী এবং সহীহ মুসলিমের বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى حلوان الكاهن وأخبار عن الكهان
عن ابن عباس (2) أن قريشا أتوا كاهنة فقالوا لها اخبرينا بأقربنا شبها بصاحب هذا المقام (3)، فقالت ان انتم جررتم كساء على هذه السهلة ثم مشيتم عليها أنبأتكم فجرّ، ثم مشى الناس عليها فأبصرت أثر محمد صلى الله عليه وسلم فقالت هذا أقربكم شبها به، فمكثوا بعد ذلك عشرين سنة او قريبا من عشرين سنة او ما شاء الله ثم بعث صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান