মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৩৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: গণকদের পারিশ্রমিক এবং গণকদের ঘটনাবলি সম্পর্কে বর্ণিত হাদীস।
৩৩৭। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক সফরে বের হলেন। তাঁরা এক স্থানে খণ্ড খণ্ড দলরূপে অবতরণ করলেন। একদল সফরসংগী অমুকের সাথে এবং অন্য একদল সফর সংগী অমুকের সাথে। আমি আবু বকর (রা)-এর সংগী দলে যুক্ত হয়ে অবতরণ করলাম। জনৈক মরুবাসী বেদুঈন আমাদের সাথে ছিল। আমরা এক বেদুঈন পরিবারের মেহমান হলাম। তাদের একজন মহিলা গর্ভবতী ছিল। দামাদের সংগী বেদুঈনটি তাকে বলল, যদি তুমি আমাকে একটি বকরী দান কর তাহলে তোমার জন্য পুত্র সন্তান প্রসব করা সহজ হবে। সে একটি পুত্র সন্তান প্রসব করল, আর তাকে একটি বকরী দান করল। সে তার জন্য অনেক ছন্দোবদ্ধ ভাষা ব্যবহার করল। তিনি বলেন, সে বকরীটি যবেহ করল। যখন লোকেরা খাবার খেতে বসল তখন জনৈক ব্যক্তি বলল, আপনারা কি এ বকরী সম্পর্কে অবগত আছেন? সে তাদেরকে তার সম্পর্কে অবগত করল। তিনি বলেন, আমি আবূ বকর (রা) কে দেখলাম সে খাবার ত্যাগ করলেন এবং জোর করে বমি করে তা পেট থেকে বের করলেন।
(ইবন আবি শায়বা। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(ইবন আবি শায়বা। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম এবং এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى حلوان الكاهن وأخبار عن الكهان
عن أبى سعيد الخدرى (5) أنهم خرجوا مع رسول الله صلى الله عليه وسلم فى سفر فنزلوا رفقاء، رفقة مع فلان ورفقة مع فلان فنزلت فى رفقة أبى بكر فكان معنا أعرابى من أهل البادية فنزلنا بأهل بيت من الأعراب وفيهم امرأة حامل، فقال لها الأعرابى أيسرك أن تلدى غلاما إن أعطيتنى شاة، فولدت غلاما فأعطته شاة وسجع (6) لها أساجيع قال فذبح الشاة فلما جلس القوم يأكلون قال رجل أتدرون ما هذه الشاة؟ فاخبرهم قال فرأيت أبا بكر متبرئا مستنبلا متقيئا