মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৪১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : পাখী উড়িয়ে শুভ-অশুভ লক্ষণ গ্রহণ করা, জমিনে রেখা টানা এবং কোন কিছু দিয়ে অশুভ লক্ষণ গ্রহণ প্রসঙ্গ
৩৪১। কাবীসা (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, পাখী উড়িয়ে শুভ- অশুভ লক্ষণ গ্রহণ করা, জমিনে দাগ দেওয়া এবং কোন কিছু দিয়ে অশুভ লক্ষণ গ্রহণ করা শয়তানের কাজ।
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, ইবন হিব্বান। ইমাম নববী হাদীসটিকে আবূ দাউদের সাথে সম্পৃক্ত করার পর বলেছেন, হাদীসের সনদ হাসান।)
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী, ইবন হিব্বান। ইমাম নববী হাদীসটিকে আবূ দাউদের সাথে সম্পৃক্ত করার পর বলেছেন, হাদীসের সনদ হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى العيافة والطرق يعنى الخط فى الأرض والطيرة
حدّثنا محمد بن جعفر ثنا عوف عن حيان حدثنى قطن ابن قبيصة عن أبيه أنه سمع رسول الله صلى الله عليه وسلم قال إن العيافة (1) والطرق والطيرة من الجبت (2) قال عوف العيافة زجر الطير، والطرق الخط يخط فى الأرض، والجبت قال الحسن إنه الشيطان