মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩২০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: শরীয়তে নির্দিষ্ট করা হয়নি এমন শাস্তির পরিমাণ এবং অভিযোগের ভিত্তিতে বন্দী করে রাখার প্রসঙ্গ।
৩২০। আবূ বুরদা ইবন নিয়ার (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, আল্লাহ তা'আলার নির্ধারিত শাস্তি ছাড়া অন্য কোন শাস্তিতে অপরাধীকে দশ চাবুকের চেয়ে বেশি চাবুক মারা যাবে না।
তাঁর থেকে দ্বিতীয় বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা আল্লাহ তা'আলার নির্ধারিত শাস্তি ছাড়া অন্য কোন শাস্তিতে অপরাধীকে দশ চাবুকের বেশি চাবুক মারবে না।
(বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, হাকিম)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قدر التعزير والحبس فى التهم
عن أبى بردة (5) بن نيار أن رسول صلى الله عليه وسلم كان يقول لا يجلد (6) فوق عشر جلدات (7) إلا فى حد من حدود الله عز وجل (8) (وعنه من طريق ثان) (9) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تجلدوا فوق عشرة أسواط إلا في حد من حدود الله عز وجل