মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩১৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যদি কাউকে নেশাগ্রস্থ অবস্থায় পাওয়া যায় বা তার মুখে মদের গন্ধ পাওয়া যায়, অথচ সে মদ পান করার কথা স্বীকার না করে তবে তার উপর কি হদ্দ জারি করা হবে?
৩১৯। আলকামা (রা) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) সিরিয়ার হিমস শহরে সূরা ইউসুফ পড়লেন। জনৈক ব্যক্তি বলল, সূরাটি এরূপ অবতীর্ণ হয়নি। আব্দুল্লাহ (রা) তার কাছে এগিয়ে গেলেন। অমনি তার থেকে মদের গন্ধ পেলেন। তখন তিনি বললেন, তুমি সত্যকে অস্বীকার করছ, অথচ তুমি মদ পান কর? আমি তোমাকে ছেড়ে দেব না যতক্ষণ না তোমাকে মদ পানের শাস্তিতে চাবুক মারব। সুতরাং তিনি তাকে মদ পানের শরয়ী শাস্তি দিয়ে বললেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে সূরা ইউসুফ এরূপ পড়িয়েছেন।
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يثبت الحد على من وجد منه سكر أو ريح ولم يعترف؟
عن علقمة (3) عن عبد الله بن مسعود أنه قرأ سورة يوسف بحمص فقال رجل ما هكذا أنزلت (4)، فدنا منه عبد الله فوجد منه ريح الخمر فقال أتكذّب بالحق وتشرب الرجس؟ لا أدعك حتى أجلدك حدًا، قال فضربه الحد وقال والله لهكذا أقرأنيها رسول الله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান