মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩১৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : যদি কাউকে নেশাগ্রস্থ অবস্থায় পাওয়া যায় বা তার মুখে মদের গন্ধ পাওয়া যায়, অথচ সে মদ পান করার কথা স্বীকার না করে তবে তার উপর কি হদ্দ জারি করা হবে?
৩১৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদ পানের কোন শাস্তি নির্ধারণ করেননি। জনৈক ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্থ হল। লোকেরা রাস্তায় তাকে টলমলে অবস্থায় পেল। তাকে নবী (ﷺ)-এর অবস্থান স্থলের দিকে নিয়ে যাওয়া হল। তিনি বলেন, যখন সে আব্বাস (রা)-এর বাড়ির বরাবর হল তখন ছুটে গিয়ে আব্বাস (রা) এর কাছে প্রবেশ করল এবং তাঁকে তাঁর পিছন দিক থেকে জড়িয়ে ধরল। তারা নবী (ﷺ)র-কে তার বিষয় অবগত করলে তিনি হেসে দিয়ে বললেন, সে তাই করেছে? অতঃপর তিনি তাদেরকে তার ব্যাপারে কোন নির্দেশ দেননি।
(আবু দাউদ, নাসাঈ, বায়হাকী। হাফিয ইবন হাজার হাদীসটির সনদকে শক্তিশালী বলেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, বায়হাকী। হাফিয ইবন হাজার হাদীসটির সনদকে শক্তিশালী বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يثبت الحد على من وجد منه سكر أو ريح ولم يعترف؟
عن ابن عباس (9) أن رسول الله صلى الله عليه وسلم لم يقت (10) فى الخمر حدا، قال ابن عباس شرب رجل فسكر فلقى (1) يميل فى فج فانطلق به إلى النبى صلى الله عليه وسلم قال فلما حاذى بدار عباس انفلت فدخل على عباس فالتزمه (2) من ورائه فذكروا ذلك للنبى صلى الله عليه وسلم فضحك وقال قد فعلها، ثم لم يأمرهم فيه بشئ