মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩১৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৭। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে। তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ নেশাগ্রস্থ হয় তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে নেশাগ্রস্থ হয় তোমরা তাকে চাবুক মারবে। যদি সে চতুর্থবার নেশাগ্রস্থ হয় তোমরা তাকে হত্যা করবে।
হাদীসটির এক বর্ণনাকারী যুহরী (র) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চতুর্থবার মদ পান করে নেশাগ্রস্থ হওয়া জনৈক ব্যক্তিকে উপস্থিত করা হলে তিনি তাকে ছেড়ে দিলেন।
(আবু দাউদ, তিরমিযী, ইবন মাজাহ, তাহাবী শরহে মা'আনীল আছারে। হাদীসটির সনদ শক্তিশালী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن أبى هريرة (4) ان النبى صلى الله عليه وسلم قال من شرب الخمر (5) فاجلدوه ثم إذا شرب فاجلدوه، ثم إذا شرب فاجلدوه، ثم إذا شرب فى الرابعة فاقتلوه (وعنه من طريق ثان) (6) قال قال رسول الله صلى الله عليه وسلم إن سكر (7) فاجلدوه ثم إن سكر فاجلدوه فان عاد فى الرابعة فاضربوا عنقه، قال الزهرى فأتى رسول الله صلى الله عليه وسلم برجل سكران فى الرابعة فخلى سبيله
tahqiqতাহকীক:তাহকীক চলমান