মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩১৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৬। আবু বিশর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়ায় ইয়াযীদ ইবন আবু কাব্‌শা (র)- কে তাঁর ভাষণে বলতে শুনলাম, আমি নবী (ﷺ)-এর জনৈক সাহাবী (রা)-কে আব্দুল মালিক ইবন মারওয়ানের কাছে মদ পান করা সম্পর্কে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) মদ পান করা সম্পর্কে বলেছেন, যদি কেউ মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে চতুর্থবার মদ পান করে তোমরা তাকে হত্যা করবে।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট হাদীসটি অবহিত হইনি। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে বর্ণনা করেছেন। ইবন হিব্বান এর বর্ণনাকারী ইয়াযীদ ইবন আবূ কাবশাকে নির্ভরযোগ্য বর্ণনাকারী বলেছেন। এর অবশিষ্ট বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن أبى بشر (3) قال سمعت يزيد ابن أبى كبشة يخطب بالشام قال سمعت رجلا من أصحاب النبى صلى الله عليه وسلم يحدث عبد الملك بن مروان فى الخمر أن رسول الله صلى الله عليه وسلم قال فى الخمر إن شربها فاجلدوه ثم إن عاد فاجلدوه. ثم إن عاد فاجلدو ثم إن عاد الرابعة فاقتلوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান