মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩১৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৫। শারীদ (র) থেকে বর্ণিত, তাঁর পিতা রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যদি কোন ব্য মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে চারবার পাঁচবার চাবুক মারবে। অতঃপর যদি সে মদ পান করে তোমরা তাকে হত্যা করবে।
(তাবারানী, আ মু'জামুল কাবীর, হাকিম, আবূ দাউদ, নাসাঈ। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন, যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن عمرو بن الشريد (1) أن أباه حدثه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا شرب الرجل فاجلدوه. ثم إذا شرب فاجلدوه أربع مرار أو (2) خمس مرار ثم إذا شرب فاقتلوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান