মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩১৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মদ পানকারী চতুর্থবার মদ পান করলে তাকে হত্যা করা এবং তা রহিত হওয়া প্রসঙ্গ
৩১৪। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কেউ মদ পান করে তাহলে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে দ্বিতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। যদি সে তৃতীয়বার মদ পান করে তোমরা তাকে চাবুক মারবে। তিনি চতুর্থবার বা পঞ্চমবারে বললেন, তোমরা তাকে হত্যা করবে।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে হুমাইদ ইবন ইয়াযীদ আবুল খাত্তাব আছেন। ইমামগণ তাঁর দ্বীনদারী সম্পর্কে অবগত নন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى قتل الشارب فى الرابعة وبيان نسخه
عن ابن عمر (8) عن النبى صلى الله عليه وسلم أنه قال من شرب الخمر فاجلدوه فإن شربها فاجلدوه، فان شربها فاجلدوه فقال فى الرابعة أو الخامسة فاقتلوه
tahqiqতাহকীক:তাহকীক চলমান