মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৯৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : অমুসলিম দেশে চোরের হাত কাটা এবং অন্য শরয়ী শাস্তি পূর্ণরূপে প্রতিষ্ঠা করা হবে কিনা।
২৯৬। জুনাদা ইবন আবু উমাইয়্যা (র) রূদিস দ্বীপে মুসলিম সৈন্যদের গনীমতের মাল চুরিকারী দু'ব্যক্তিকে চাবুক মারলেন। তারপর মিম্বরে উঠে বললেন, আমাকে তাদের হাত কাটা থেকে বিরত রেখেছে বুসর ইবন আরতাহর এরূপ একটি বিচার এবং তাঁর থেকে সে সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-এর একটি হাদীস শ্রবণ। তিনি এক যুদ্ধে মিছদার নামে এক ব্যক্তিকে পেলেন, যে চুরি করেছিল। তিনি তাকে চাবুক মারলেন, তার হাত কাটলেন না। আর বললেন, বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে যুদ্ধে চোরের হাত কাটতে নিষেধ করেছেন।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন, আমি বুসর ইবন আরতাহর কাছে ছিলাম। তার কাছে মিছদারকে আনা হল। সে একটি দীর্ঘ গলা বিশিষ্ট উট চুরি করেছিল। তিনি বললেন, যদি আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে যুদ্ধে চোরের হাত কাটা নিষিদ্ধ করতে না শুনতাম তাহলে তোমার হাত কাটতাম। তিনি তাকে চাবুক মারলেন। অতঃপর ছেড়ে দিলেন।
(আবূ দাউদ নাসাঈ, তিরমিযী। হাফিয ইবন হাজর হাদীসটির সনদকে শক্তিশালী বলেছেন। এবং যাহাবী এর সনদকে উত্তম বলেছেন।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب حد القطع وغيره هل يستوفى فى دار الحرب أم لا؟
عن جنادة بن أبى أمية (1) أنه قال على المنبر برودس (2) حين جلد الرجلين اللذين سرقا غنائم الناس (3) فقال إنه لم يمنعنى من قطعهما إلا أنى سمعت بسر بن أرطاة (4) وجد رجلا سرق فى الغزو يقال له مصدرٌ فجلده (5) ولم يقطع يده وقال نهانا رسول الله صلى الله عليه وسلم عن القطع فى الغزو (وعنه من طريق ثان) (6) قال كنت عند بسر بن أرطاة فأتى بمصدر قد سرق بختية (7) فقال لولا أنى سمعت رسول الله صلى الله عليه وسلم نهانا عن القطع فى الغزو لقطعتك فجلد ثم خلى سبيله