মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৯৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : শাস্তিতে প্রথমে কোন হাত কাটা হবে, হাত কাটার স্থান, চোরের হাত তার গলায় ঝুলানো, কেউ বারবার চুরি করলে তাকে কি শাস্তি দেয়া হবে? এবং আল্লাহ তা'আলার বাণী, وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا 'চোর এবং চোরনী কেটে দাও তাদের হাত।” (সূরা মায়িদা: ৩৮)-এর ব্যাখ্যায় মুফাসসিরগণের মতামত।
২৯৫। আব্দুর রহমান ইবন মুহায়রীয (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফাদালা ইবন উবায়দ (রা)-কে বললাম, আপনি আমাকে অবহিত করুন, চোরের হাত তার গলায় ঝুলানো কি সুন্নাত? তিনি বললেন, হাঁ, আমি দেখলাম যে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জনৈক চোরকে উপস্থিত করা হল। তিনি তার হাত কাটার নির্দেশ দিলেন। তার হাত কাটা হল। অতঃপর তিনি তার হাত তার গলায় ঝুলাবার নির্দেশ দিলেন। তার হাত তার গলায় ঝুলানো হলো।
হাদীসটির এক বর্ণনাকারী হাজ্জাজ (র) বলেন, ফাদালা (রা) হুদায়বিয়ার সন্ধিতে বৃক্ষের নীচে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে বাইয়াত গ্রহণকারী সাহাবীগণ (রা)-এর অন্যতম ছিলেন।
(বায়হাকী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। হাদীসটির সনদে হাজ্জাজ ইবন আরতাহ এবং আব্দুর রহমান ইবন মুহায়রীয শামী মুদাল্লিস বর্ণনাকারী। তাই এটি দুর্বল হাদীস।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب أي اليدين تقطع أولا فى السرقة وموضع القطع وتعليق يد السارق فى عنقه، وما يفعل فيمن تكررت منه السرقة وقول المفسرين فى قوله تعالى {والسارق والسارقة فاقطعوا أيديهما}
حدّثنا عمر بن على المقدّمى قال سمعت حجاجا (2) يذكر عن مكحول عن عبد الرحمن ابن محيريز قال قلت لفضالة بن عبيد أرأيت تعليق يد السارق فى العنق أمن السنة؟ قال نعم، رأيت رسول الله صلى الله عليه وسلم أتى (3) بسارق فأمر به فقطعت يده ثم أمر بها فعلقت فى عنقه: قال حجاج وكان فضالة ممن بايع تحت الشجرة، قال أبو عبد الرحمن عبد الله بن احمد قلت ليحيى بن معين سمعت من عمر ابن على المقدمى شيئا؟ قال أى شئ كان عنده؟ قلت حديث فضالة بن عبيد فى تعليق اليد، فقال لا (4) حدثنا به عفان عنه
tahqiqতাহকীক:তাহকীক চলমান