মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৯৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : গোলাম তার মনিবের মাল চুরি করলে তার হাত কাটা হবে কি? পলাতক গোলাম চুরি করলে তার শরয়ী বিধান কি?
২৯৪। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কারও গোলাম চুরি করে সে যেন তাকে বিক্রি করে, যদিও বিশ দিরহামের বিনিময় হয়।
আর তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ) বলেছেন, যদি কারও গোলাম পলায়ন করে আর তিনি অন্য একবার বলেছেন, যদি চুরি করে, সে যেন তাকে বিক্রি করে, যদিও বিশ দিরহামের বিনিময়ে হয়।
(নাসাঈ, ইবন মাজাহ। হাফিয সুয়ূতি হাদীসটিকে হাসান বলেছেন।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب هل يقطع العبد إذا سرق من سيده؟ وما حكم العبد الآبق إذا سرق
عن أبى هريرة (6) قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سرق العبد فبعه ولو بنش (7) يعنى بنصف أوقية (وعنه من طريق ثان) (8) عن النبى صلى الله عليه وسلم قال إذا أبق العبد وقال مرة إذا سرق (9) فبعه ولو بنش، والنش نصف الأوقية