মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৯৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : স্বীকারোক্তির ভিত্তিতে চোরের হাত কাটা। একবার স্বীকারোক্তি হাত কাটার জন্য যথেষ্ট কিনা। ইমাম কর্তৃক এবং হাত কাটার পর রক্ত থামাবার জন্য তাতে গরম লোহার দাগ দেয়া।
২৯৩। আবু উমাইয়া মাখযুমী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে জনৈক চোরকে নিয়ে আসা হল। সে চুরি করার কথা স্বীকার করল, কিন্তু তার কাছে কোন মাল পাওয়া গেলনা। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি চুরি করার ব্যাপারে তো কোন সন্দেহ নেই? সে দু'বার বা তিনবার বলল, নিশ্চয়ই। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তার হাত কাটবে। অতঃপর তাকে আমার কাছে নিয়ে আসবে। তিনি বলেন, তাঁরা তার হাত কাটল, অতঃপর তাকে তাঁর কাছে নিয়ে আসল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি বল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তাঁর কাছে তওবা করছি। সে তা বলার পর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আল্লাহ, আপনি তার তওবা কবুল করুন।
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী। হাফিয ইবন হাজার "বুলুগুল মারামে” বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(আবূ দাউদ, নাসাঈ, ইবন মাজাহ, দারাকুতনী। হাফিয ইবন হাজার "বুলুগুল মারামে” বলেছেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب القطع بالاقرار وهل يكتفى فيه بالمرة وتلقين الحد وحسم اليد بعد قطعها
عن أبى أمية المخزومى (10) ان رسول الله صلى الله عليه وسلم أتى بلص فاعترف ولم يوجد معه متاع فقال له رسول الله صلى الله عليه وسلم ما إخالك (1) سرقت قال بلى مرتين أو ثلاثا (2) فقال رسول الله صلى الله عليه وسلم اقطعوه (3) ثم جيئوا به، قال فقطعوه ثم جاءوا به، فقال له رسول الله صلى الله عليه وسلم قل أستغفر الله وأتوب إليه (4) فقال رسول الله صلى الله عليه وسلم اللهم تب عليه