মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৯২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : চুরির বিচারে চুরিকৃত মাল চুরি হওয়ার সময় সুরক্ষিত স্থানে থাকার বিষয়টি বিবেচনা করা। ছিনতাইকারী, লুঠকারী, খেয়ানতকারী, কর্জ অস্বীকারকারী এবং যে মাল চুরি করলে হাত কাটা হয় না এ বিষয় সমূহ সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২৯২। মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন হাব্বান (র) থেকে বর্ণিত, নু'মান আনসারী (রা) এর জনৈক গোলাম কয়েকটি ছোট খেজুর গাছ চুরি করল। তাকে মারওয়ানের কাছে বিচারের জন্য পেশ করা হল। তিনি তার হাত কাটতে চাইলেন। রাফি' ইবন খাদীজ (রা) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বৃক্ষ হতে ফল এবং খেজুর বৃক্ষের মজ্জা চুরি হলে চোরের হাত কাটা হবে না।
(শাফিয়ী, বায়হাকী, হাকিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। বায়হাকী এবং ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন। বায়হাকীর অন্য এক বর্ণনায় অতিরিক্ত আছে, মুহাম্মদ ইবন ইয়াহইয়া বলেছেন, মারওয়ান তাকে কয়েকটি চাবুক লাগান এবং ছেড়ে দেন।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
باب اعتبار الحرز وما جاء فى المختلس والمنتهب والخائن وجاحد العارية وما لا قطع فيه
عن محمد بن يحيى بن حبّان (8) قال سرق غلام لنعمان الأنصارى نخلا صغارا فرفع الى مروان فأراد أن يقطعه فقال رافع بن خديج قال رسول الله صلى الله عليه وسلم لا يقطع فى الثمر (9) ولا فى الكثر، قال قلت ليحى ما الكثر؟ قال الجمار