মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৯১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : চুরির বিচারে চুরিকৃত মাল চুরি হওয়ার সময় সুরক্ষিত স্থানে থাকার বিষয়টি বিবেচনা করা। ছিনতাইকারী, লুঠকারী, খেয়ানতকারী, কর্জ অস্বীকারকারী এবং যে মাল চুরি করলে হাত কাটা হয় না এ বিষয় সমূহ সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২৯১। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কুরায়শের উপগোত্র মাখযুমের জনৈকা মহিলা আসবাব পত্র কর্জ নিত এবং তা। নেয়ার কথা অস্বীকার করত। নবী (ﷺ) তার হাত কাটার নির্দেশ দেন।
(হাদীসটির উৎস শরয়ী শাস্তি পর্বের প্রথম পরিচ্ছেদে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب اعتبار الحرز وما جاء فى المختلس والمنتهب والخائن وجاحد العارية وما لا قطع فيه
عن ابن عمر (7) قال كانت مخزومية تستعير المتاع وتجحده فامر النبى صلى الله عليه وسلم بقطعها
tahqiqতাহকীক:তাহকীক চলমান