মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৯০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : চুরির বিচারে চুরিকৃত মাল চুরি হওয়ার সময় সুরক্ষিত স্থানে থাকার বিষয়টি বিবেচনা করা। ছিনতাইকারী, লুঠকারী, খেয়ানতকারী, কর্জ অস্বীকারকারী এবং যে মাল চুরি করলে হাত কাটা হয় না এ বিষয় সমূহ সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২৯০। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, লুটকারীর হাত কাটা হবে না। আর যে ব্যক্তি কোন মূল্যবান বস্তু লুট করে সে আমাদের দলের নয়। আর তিনি বলেছেন, খেয়ানত কারীর হাত কাটা হবে না।
(আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, বায়হাকী, ইবন হিব্বান। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب اعتبار الحرز وما جاء فى المختلس والمنتهب والخائن وجاحد العارية وما لا قطع فيه
عن جابر بن عبد الله (3) قال قال رسول الله صلى الله عليه وسلم ليس على المنتهب (4) قطع، ومن انتهب نهبة مشهورة (5) فليس منا وقال ليس على الخائن قطع
tahqiqতাহকীক:তাহকীক চলমান