মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৮৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : চুরির বিচারে চুরিকৃত মাল চুরি হওয়ার সময় সুরক্ষিত স্থানে থাকার বিষয়টি বিবেচনা করা। ছিনতাইকারী, লুঠকারী, খেয়ানতকারী, কর্জ অস্বীকারকারী এবং যে মাল চুরি করলে হাত কাটা হয় না এ বিষয় সমূহ সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২৮৯। আমর (র) তাঁর পিতা শুআয়ব (র) থেকে আর তিনি তাঁর দাদা আব্দুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ)কে চারণ ভূমি থেকে চুরি হওয়া বকরী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার দ্বিগুণ মূল্য জরিমানা আদায় করতে হবে, আর তাকে (শারীরিক) শাস্তি দিতে হবে। যদি কোন উট বা ছাগল বা মেষকে জলাশয়ের আশেপাশে তার বসার জায়গা থেকে চুরি করা হয় তাহলে চোরের হাত কাটতে হবে যদি তার মূল্য ঢালের মূল্য পরিমাণ হয়। প্রশ্নকারী বলল, হে আল্লাহর রাসূল, ফল তার আবরণ থেকে বের হওয়ার পর বা তার আবরণের মধ্যে থাকাকালিন চুরি করা হলে তার বিধান কী? তিনি বললেন, যদি কেউ গাছ থেকে ফল পেড়ে খায়, আর কাপড়ের ভাঁজে তা না লুকায় তাহলে তাকে কোন শাস্তি দেওয়া হবে না। আর যদি কেউ গাছ থেকে ফল পেড়ে তা সঙ্গে নিয়ে যায় তাকে তার দ্বিগুন মূল্য জরিমানা দিতে হবে এবং তাকে (শারীরিক) শাস্তি দেয়া হবে। আর যদি খেজুর ইত্যাদি শুকানোর জায়গা থেকে চুরি করা হয় তাহলে চোরের হাত কাটা হবে, যদি চুরিকৃত ফলের মূল্য ঢালের মূল্যের সমপরিমাণ হয়।
(নাসাঈ, তিরমিযী, বায়হাকী, হাকিম। আর ইবন মাজাহ হাদীসটির সমার্থক হাদীস বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।)
(নাসাঈ, তিরমিযী, বায়হাকী, হাকিম। আর ইবন মাজাহ হাদীসটির সমার্থক হাদীস বর্ণনা করেছেন। তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب اعتبار الحرز وما جاء فى المختلس والمنتهب والخائن وجاحد العارية وما لا قطع فيه
عن عمرو بن شعيب (4) عن ابيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال فى الحريسة (5) التى توجد فى مرافقها (6) وقد سئل عنها، قال فيها ثمنها مرتين وضرب نكال (7) وما أخذ من عطنه (8) ففيه القطع (9) اذا بلغ ما يؤخذ من ذلك ثمن المجن قال (أى السائل) يا رسول الله فالثمار وما أخذ منها فى أكمامها؟ قال من أخذ بفيه ولم يتخذ خبنة (1) فليس عليه شئ، ومن احتمل فعليه ثمنه مرتين وضربا ونكالا، وما أخذ من أجرانه (2) ففيه القطع اذا بلغ ما يؤخذ من ذلك ثمن المجن