মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৬৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কিতাবী সম্প্রদায়ের মুহসিন (বিবাহিত) যিনাকারীকে রজম করা এবং মুহসিন
২৬৬। আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার মসজিদের দরজার নিকট জনৈক ইহুদী পুরুষ এবং জনৈকা ইহুদী মহিলাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। যখন ইহুদীটি পাথরের আঘাত প্রাপ্ত হল তখন তার সঙ্গিনীর পাশে দাঁড়িয়ে তার উপর ঝুঁকে তাকে পাথরের আঘাত থেকে রক্ষা করার চেষ্টা করল, যতক্ষন না তারা উভয়ে নিহত হল। আল্লাহ তা'আলা তার রাসূল-এর কাছে তাদের যিনা করা সম্পর্কে যে সকল প্রমাণ প্রকাশ করেছেন, মহিলাটির উপর পুরুষটির ঝুঁকে পড়াও তার একটি।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী একে বর্ণনা করেছেন।)
তবে তাবারানীর বর্ণনায় আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) বলেছেন, নবী (ﷺ)-এর নিকট একজন ইহুদী পুরুষ ও একজন ইহুদী মহিলাকে আনা হল। তারা বিবাহিত ছিল। ইহুদীরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাদের বিচার করার আবেদন করল। তিনি তাদেরকে পাথর মেরে হত্যা করার রায় দিলেন। তিনি তাদেরকে মসজিদের প্রাঙ্গনে পাথর মেরে হত্যা করলেন।
(আহমদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। মুহাম্মদ ইবন ইসহাক আহমদের বর্ণনায় তার উস্তাদ থেকে হাদীসটি শোনার কথা স্পষ্ট করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى رجم الزانى المحصن من أهل الكتاب وأن الاسلام ليس بشرط فى الإحصان
عن ابن عباس (7) قال أمر رسول الله صلى الله عليه وسلم برجم اليهودى واليهودية عند باب مسجده فلما وجد اليهودى مس الحجارة قام على صاحبته فحنى (8) عليها يقيها مس الحجارة حتى قتلا جميعا، فكان مما صنع الله عز وجل (9) لرسوله فى تحقيق الزنا منهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান