মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৬৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : কিতাবী সম্প্রদায়ের মুহসিন (বিবাহিত) যিনাকারীকে রজম করা এবং মুহসিন
২৬৫। আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, ইহুদীরা একজন পুরুষ ও একজন মহিলাকে নবী (ﷺ) -এর কাছে নিয়ে আসল, যারা ব্যভিচার করেছিল। তিনি বললেন, তোমরা তোমাদের কিতাবে যিনার কি শরয়ী বিধান পাও? তারা বলল, আমরা যিনাকারী পুরুষ এবং মহিলার চেহারায় কালি মাখি, আর তাদেরকে অপদস্থ করা হয়। তিনি বললেন, তোমরা মিথ্যা বলেছ। তাতে পাথর মেরে হত্যা করার বিধান রয়েছে। তোমরা তাওরাত নিয়ে এসে পড় যদি তোমরা সত্যবাদী হও। তারা তাওরাত এবং ইবন মুরিয়া নামের তাদের এক কানা পাঠককে নিয়ে আসল। সে তাওরাত পড়ল। যখন সে যিনার শরয়ী বিধান পর্যন্ত পড়ল তখন সেখানে তার হাত রাখল। তাকে বলা হল, তুমি তোমার হাত উঠাও। সে তার হাত উঠালে পাথর মেরে হত্যা করার আয়াত প্রকাশ পেল। সে বলল বা উপস্থিত অন্য ইহুদীরা বলল, হে মুহাম্মদ, তাওরাতে যিনাকারী এবং যিনাকারীনীকে পাথর মেরে হত্যা করার আয়াত রয়েছে। কিন্তু আমরা আমাদের মাঝে তা গোপন রাখতাম। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দিলেন। তাদেরকে পাথর মেরে হত্যা করা হল। তিনি বলেন, আমি পুরুষটিকে মহিলাটির উপর উপুড় হয়ে পড়ে তাকে পাথর থেকে রক্ষা করতে দেখলাম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, বায়হাকী)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء فى رجم الزانى المحصن من أهل الكتاب وأن الاسلام ليس بشرط فى الإحصان
عن ابن عمر (1) أن اليهود أتوا النبى صلى الله عليه وسلم برجل وامرأة منهم قد زنيا فقال ما تجدون فى كتابكم؟ فقالوا نسخم وجوههما (2) ويخزيان، قال كذبتم إن فيها الرجم (3) فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين، فجاءوا بالتوراة وجاءوا بقارئ لهم أعور يقال له ابن صوريا فقرأ حتى إذا انتهى إلى موضع منها وضع يده عليه، فقيل له ارفع يدك (4) فرفع يده فاذا هى تلوح (5) فقال أو قالوا يا محمد إن فيها الرجم ولكنا كنا نتكاتمه بيننا، فأمر بهما رسول الله صلى الله عليه وسلم فرجما، قال فلقد رأيته يجانئ (6) عليها يقيها الحجارة بنفسه