মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৫৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রজম করার জন্য গর্ত খনন করা।
২৫৪। আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মাইয ইবন মালিক (রা)-কে রজম করতে নির্দেশ দিলেন। আমরা তাকে নিয়ে বাকী'র কবর স্থানের দিকে বের হলাম। আল্লাহর শপথ, আমরা তাকে পাথর মারার জন্য গর্তও খনন করলাম না। আর তাকে দৃঢ়ভাবে রশি দ্বারাও বাঁধলাম না। কিন্তু সে আমাদের জন্য দাঁড়াল, আর আমরা তাকে হাড় ও মাটির পাত্রের ভাঙ্গা টুকরা দিয়ে মারলাম। সে ব্যাথা বোধ করল এবং দৌড়াতে লাগল, এমনকি আমাদের জন্য কালো পাথর পূর্ণ ভূমিতে গিয়ে দাঁড়াল। সেখানে আমরা তাকে তার মৃত্যু না হওয়া পর্যন্ত পাথর মারলাম।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في الحفر للمرجوم
عن أبى سعيد الخدرى (7) قال لما أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نرجم ماعز بن مالك خرجنا به إلى البقيع (8) فوالله ما حفرنا له (9) ولا أوثقناه ولكنه قام لنا فرميناه بالعظام والخزف (10) فاشتكى فخرج يشتد حتى انتصب لنا في عرض (11) الحرة فرميناه بجلاميد (1) الجندل حتى سكت