মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৫৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: রজম করার জন্য গর্ত খনন করা।
২৫৫। আবূ বকরা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) জনৈকা মহিলাকে রজম করার ফায়সালা দেন। তার জন্য তার বুক পর্যন্ত গর্ত খনন করা হয়।
(আবূ দাউদ, বায়হাকী। হাদীসটির সনদে একজন বর্ণনাকারীর নাম উল্লেখ করা হয়নি।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في الحفر للمرجوم
عن أبى بكرة (3) أن النبى صلى الله عليه وسلم رجم امرأة فحفر لها إلى الثندوة
tahqiqতাহকীক:তাহকীক চলমান