মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৩৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার স্বীকারোক্তি
পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
২৩৪। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, মা'ইয ইবন মালিক আসলামী (রা) রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যিনা করেছি। তিনি তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর সে তাঁর ডান দিকে ঘুরে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যিনা করেছি। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। অতঃপর সে তার বাম দিকে ঘুরে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি যিনা করেছি। সে তাঁকে একথা চারবার বলল। শেষে তিনি বললেন, তোমরা তাকে নিয়ে যাও এবং তাকে পাথর মেরে হত্যা কর। তারা তাকে নিয়ে গেল। যখন সে পাথরের আঘাতে জর্জরিত হল তখন পালাল এবং দ্রুত দৌড়াল। জনৈক ব্যক্তি হাতে উটের খুর নিয়ে তার দিকে ছুটে গেল এবং তা দিয়ে তাকে আঘাত করল। তার পাথরের আঘাতে জর্জরিত হয়ে পালানোর কথা রাসূলুল্লাহ (ﷺ)-কে জানানো হলে তিনি বললেন, তোমরা তাকে কেন ছেড়ে দিলে না।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, জনৈক মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তখন তিনি মসজিদে ছিলেন। সে তাকে ডেকে বলল, হে আল্লাহর রাসূল! আমি যিনা করেছি। তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে তাঁর সামনে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি যিনা করেছি। এবারও তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে চারবার তাঁর সামনে গিয়ে যিনা করার কথা স্বীকার করল। যখন সে তার নিজের বিরুদ্ধে চারবার সাক্ষ্য দিল তখন নবী (ﷺ) তাকে ডেকে বললেন, তুমি কি পাগল? সে বলল, না। তিনি বললেন, তুমি কি বিবাহ করেছ? সে বলল, হাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা তাকে নিয়ে যাও এবং তাকে পাথর মেরে হত্যা কর।
ইবন শিহাব (র) বলেন, যিনি জাবির ইবন আব্দুল্লাহ (রা)-কে বলতে শুনেছেন তিনি আমাকে অবহিত করেছেন যে, তিনি বলেছেন তাকে পাথর নিক্ষেপকারীদের মধ্যে আমিও ছিলাম। আমরা তাকে ঈদগাহ ময়দানে পাথর নিক্ষেপ করলাম। যখন তাকে পাথরের আঘাত যন্ত্রণাকাতর করল তখন সে পালাল। আর আমরা তাকে এক কাল কংকরময় ভূমিতে পেলাম, সেখানে তাকে পাথর মেরে হত্যা করলাম।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)

كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الإقرار بالزنا
باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
عن أبي هريرة قال جاء ماعز بن مالك الأسلمى إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا سول الله إنى قد زنيت فأعرض عنه، ثم جاء من شقه الأيمن فقال يا رسول الله إنى قد زنيت فأعرض عنه، ثم جاء من شقه الأيسر فقال يا رسول الله إنى قد زنيت، فقال له ذلك أربع مرات، فقال انطلقوا به فارجموه، قال فانطلقوا به فلما مسته الحجارة أدبر واشتد، فاستقبله رجل في يده لحي جمل فضربه. فذكر لرسول الله صلى الله عليه وسلم فراره حين مسته الحجارة، قال فهلا تركتموه (2) (وعنه من طريق ثان) (3) أنه قال أتى رجل من المسلمين (4) رسول الله صلى الله عليه وسلم وهو في المسجد فناداه فقال يا رسول الله إنى زنيت فأعرض عنه، فتنحى تلقاء وجهه فقال يا رسول الله إنى زنيت فأعرض عنه، حتى ثنى ذلك عليه أربع مرات فلما شهد على نسفه أربع مرات دعاه النبى صلى الله عليه وسلم فقال أبك جنون؟ (5) قال لا، قال فهل أحصنت؟ (6) قال نعم فقال رسول الله صلى الله عليه وسلم أذهبوا به فارجموه، قال ابن شهاب فأخبرنى من سمع جابر ابن عبد الله يقول كنت فيمن رجمه فرجمناه في المصلى فلما أذلقته (7) الحجارة هرب فأدركناه بالحرَّة فرجمناه