মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৩৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার স্বীকারোক্তি
পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
২৩৩। আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর নিকট বসা ছিলাম। মা'ইয ইবন মালিক এসে তাঁর নিকট একবার যিনা করার কথা স্বীকার করল। আর তিনি তাকে ফিরিয়ে দিলেন। অতঃপর সে এসে তাঁর নিকট দ্বিতীয়বার যিনা করার কথা স্বীকার করল। আর তিনি তাকে ফিরিয়ে দিলেন। অতঃপর সে এসে তাঁর নিকট তৃতীয়বার যিনা করার কথা স্বীকার করল। আর তিনি তাকে ফিরিয়ে দিলেন। আমি তাকে বললাম, যদি তুমি চতুর্থবার যিনা করার কথা স্বীকার কর তাহলে তিনি তোমাকে পাথর মেরে হত্যা করবেন। তিনি বলেন, সে চতুর্থবার যিনা করার কথা স্বীকার করল। আর তিনি তাকে আটক করলেন। অতঃপর উপস্থিত সাহাবীগণ (রা)-কে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তাঁরা বললেন, আমরা তার সম্পর্কে ভাল ছাড়া কিছু জানি না। অতঃপর তিনি তাকে পাথর মেরে হত্যা করতে নির্দেশ দিলেন।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে বর্ণনা করে বলেছেন, আহমদ, আবূ ইয়ালা, বাযযার এবং তাবারানী আল মু'জামুল আওসাতে হাদীসটিকে বর্ণনা করেছেন। তবে তাঁর বর্ণনায় আছে, তিনি বলেছেন, ثَلَاثَ مَرَّاتٍ তিনবার। তাঁদের প্রত্যেকের সনদে জাবির ইবন ইয়াযীদ আল জু'ফী আছেন। তিনি দুর্বল বর্ণনাকারী।)

كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الإقرار بالزنا
باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
عن أبى بكر الصديق (12) رضى الله عنه قال كنت عند النبى صلى الله عليه وسلم جالساً فجاء ماعز بن مالك فاعترف عنده مرة فرده، ثم جاء فاعترف عنده الثانية فرده، ثم جاء فاعترف الثالثة فرده، فقلت له إنك إن اعترفت الرابعة رجمك، قال فاعترف الرابعة فحبسه ثم سأل عنه (13) فقالوا ما نعلم إلا خيراً، قال فأمر برجمه