মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৩৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যিনার স্বীকারোক্তি
পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
পরিচ্ছেদ: চারবার যিনার স্বীকারোক্তি করার প্রতি গুরুত্বারোপ।
২৩৫। বুরায়দা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন নবী (ﷺ) -এর কাছে বসা ছিলাম তখন মা'ইয ইবন মালিক (রা) নামের এক ব্যক্তি তাঁর কাছে এসে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আমি যিনা করেছি, আর আমি চাচ্ছি, আপনি আমাকে পাপ থেকে পবিত্র করুন। নবী (ﷺ) তাকে বললেন, তুমি ফিরে যাও। সে পরের দিনও তাঁর কাছে এসে যিনা করার কথা স্বীকার করল। আর নবী (ﷺ) তাকে বললেন, তুমি ফিরে যাও। অতঃপর নবী (ﷺ) তার গোত্রের লোকদের কাছে লোক পাঠিয়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তোমরা মা'ইয ইবন মালিক আসলামী (রা) সম্পর্কে কি জান? তোমরা তার কোন সমস্যার কথা বা তার বোধ শক্তিলোপ পাওয়া সম্পর্কে কিছু জান কি? তারা বলল, হে আল্লাহর নবী (ﷺ), আমরা মনে করি না যে তার কোন সমস্যা আছে বা তার বোধ শক্তি লোপ পেয়েছে। অতঃপর সে তৃতীয়বার নবী (ﷺ) -এর কাছে ফিরে আসল এবং তাঁর কাছে যিনা করার কথা স্বীকার করে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আপনি আমাকে যিনার পাপ থেকে পবিত্র করুন। নবী (ﷺ) আর তার গোত্রের লোকদের কাছে লোক পাঠায়ে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা তার সম্পর্কে প্রথম বারের মত বলল, আমরা মনে করিনা যে তার কোন সমস্যা আছে বা তার বোধ শক্তি লোপ পেয়েছে। অতঃপর সে নবী (ﷺ)-এর কাছে চতুর্থবার ফিরে আসল এবং তাঁর কাছে যিনা করার কথা স্বীকার করল। নবী (ﷺ) আমাদের কে তাকে পাথর মেরে হত্যা করার জন্য গর্ত খনন করার আদেশ করলেন। আমরা তার জন্য গর্ত খনন করলাম। তাকে তাতে তার বুক পর্যন্ত পোঁতা হল। অতঃপর তিনি উপস্থিত সাহাবীগণ (রা)-কে পাথর মেরে হত্যা করতে আদেশ করলেন। বুরায়দা (রা) বলেন, আমরা নবী (ﷺ)-এর সাহাবীগণ (রা) আমাদের মাঝে আলোচনা করতাম, যদি মাইয ইবন মালিক (রা) যিনা করার কথা তিনবার স্বীকার করার পর তার ঘরে বসে থাকত তাহলে নবী (ﷺ) তাকে শরয়ী শাস্তি দেয়ার জন্য তলব করতেন না। তিনি তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেন তার চতুর্থবার যিনা করার কথা স্বীকার করার পর।
(মুসলিম, আবূ দাউদ এবং অন্যরা)
(মুসলিম, আবূ দাউদ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب الإقرار بالزنا
باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
باب اعتبار تكرار الإقرار بالزنا أربعاً
عن عبد الله بن بريدة (8) عن أبيه قال كنت جالساً عند النبى صلى الله عليه وسلم إذ جاء رجل يقال له ماعز بن مالك فقال يا نبى الله إنى قد زنيت وأنى أريد أن تطهرنى، فقال له النبى صلى الله عليه وسلم ارجع فلما كان من الغد أتاه أيضاً فاعترف عنده بالزنا فقال له النبى صلى الله عليه وسلم ارجع، ثم أرسل النبى صلى الله عليه وسلم إلى قومه فسألهم عنه فقال لهم ما تعلمون من ماعز بن مالك الأسلمى هل ترون به بأساً أو تنكرون من عقله شيئاً؟ قالوا يا نبى الله ما نرى به بأساً وما ننكر من عقله شيئاً، ثم عاد إلى النبى صلى الله عليه وسلم الثالثة فاعترف عنده بالزنا أيضاً فقال يا نبى الله طهرنى، فأرسل النبى صلى الله عليه وسلم إلى قومه أيضاً فسألهم عنه فقالوا له كما قالوا له المرة الأولى ما نرى به بأساً وما ننكر من عقله شيئاً، ثم رجع إلى النبى صلى الله عليه وسلم الرابعة أيضاً فاعترف عنده بالزنا: فأمر النبى صلى الله عليه وسلم فحفرنا له حفرة فجعل فيها إلى صدره ثم أمر الناس أن يرجموه، وقال بريدة كنا نتحدث أصحاب النبى صلى الله عليه وسلم بيننا أن ماعز بن مالك لو جلس في رحله بعد اعترافه ثلاث مرار لم يطلبه (1) وإنما رجمه عند الرابعة