মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৩০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মা'ইয ইবন মালিক আসলামী (রা)-এর ঘটনায় এবং তাঁকে পাথর মেরে হত্যা করা সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২৩০। সিমাক ইবন হারব (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবন সামুরা (রা)-কে বলতে শুনেছি, এলোমেলো কেশ বিশিষ্ট জনৈক খাট বলবান ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তার পরনে শুধুমাত্র লুঙ্গি ছিল। সে যিনা করেছিল। তিনি তাকে দু'বার ফিরিয়ে দিলেন। শেষ পর্যন্ত তিনি তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেন। আর তাকে পাথর মেরে হত্যা করা হয়। (তিনি হাদীসটিকে পূর্ববর্তী হাদীসটির মত বর্ণনা করেন, আর এর শেষ অংশ ভুলে যান।) তিনি বলেন, অতঃপর সাঈদ ইবন জুবায়র (র) আমাকে হাদীসটি বর্ণনা করেন। আর তিনি বলেন, তিনি তাকে চারবার ফিরিয়ে দেন।
(মুসলিম, আবূ দাউদ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في قصة ماعز بن مالك الأسلمى ورجمه
عن سماك بن حرب (9) قال سمعت جابر بن سمرة قال أتى رسول الله صلى الله عليه وسلم برجل قصير أشعث (10) ذى عضلات عليه أزار وقد زنى فرده مرتين قال ثم أمر به فرجم (فذكر نحو الحديث السابق ونسى آخره) قال فحدثنيه سعيد بن جبير فقال إنه رده أربع مرات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩০ | মুসলিম বাংলা