মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মা'ইয ইবন মালিক আসলামী (রা)-এর ঘটনায় এবং তাঁকে পাথর মেরে হত্যা করা সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২৯। হজরত জাবির ইবন সামুরা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, মায়িয ইবন মালিক নবী (ﷺ) -এর নিকট এসে যিনা করার কথা স্বীকার করল। তিনি তাঁর থেকে মুখ ফিরিয়ে নিলেন। সে তাঁর নিকট এসে বারবার যিনা করার কথা স্বীকার করল। শেষে রাসূলুল্লাহ (ﷺ) তাকে পাথর মেরে হত্যা করতে নির্দেশ দিলেন। তাকে পাথর মেরে হত্যা করা হল। এক সাহাবী (রা) এসে তাঁকে তাঁ অবহিত করলেন। তিনি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর বললেন, যখনই আমরা আল্লাহ তা'আলার রাস্তায় বের হই তখন তাদের কেউ স্বামী উপস্থিত নেই এমন স্ত্রীদের কাছে যায়, তার যৌন চাহিদা নর ছাগলের মত তীব্র হয়, সে তাদের কাউকে অল্প পরিমাণ দুধ দিয়ে ধোঁকা দেয়। আল্লাহ তা'আলা আমাকে তাদের কাউকে পাকড়াও করার ক্ষমতা দিলে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব।
(মুসলিম, আবূ দাউদ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في قصة ماعز بن مالك الأسلمى ورجمه
وعنه أيضاً (7) قال جاء ماعز بن مالك إلى النبى صلى الله عليه وسلم فاعترف عنده بالزنا قال فحول وجهه (8) قال فجاء فاعترف مراراً فأمر برجمه فرجم ثم أتى فأخبر فقام فحمد الله وأثنى عليه ثم قال ما بال رجال كلما نفرنا في سبيل الله تبارك وتعالى تخلف عندهن أحدهم له نبيب كنبيب التيس يمنح إحداهن الكثبة، لئن أمكننى الله عز وجل منهم لأجعلنهم نكالاً
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২২৯ | মুসলিম বাংলা