মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মা'ইয ইবন মালিক আসলামী (রা)-এর ঘটনায় এবং তাঁকে পাথর মেরে হত্যা করা সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২২৮। জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর নিকট মায়িয ইবন মালিক নামক একজন খাট ব্যক্তিকে আনা হল, যার পরনে শুধুমাত্র লুঙ্গি ছিল, চাদর ছিল না। তিনি বলেন, আর রাসূলুল্লাহ (ﷺ) বাম কাতে একটি বালিশের উপর হেলান দিয়ে ছিলেন। সে তাঁর সাথে কথা বলল, আর আমি জানি না যে, সে তাঁর সাথে কি বলছিল। আমি তাঁর থেকে দূরে ছিলাম। আমার এবং তাঁর মাঝে একদল লোক ছিল। তিনি বললেন, তোমরা তাকে নিয়ে যাও। অতঃপর তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে নিয়ে আস। তিনি তার সাথে কথা বললেন। আর আমি তার কথা শুনছি। তিনি বললেন, তোমরা তাকে নিয়ে যাও এবং তাকে পাথর মেরে হত্যা কর। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) মানুষদেরকে নসিহত করার জন্য দাঁড়ালেন। আর আমি তা শুনছিলাম। তিনি বললেন, যখনই আমরা রাস্তায় জিহাদ করতে বের হই তখন তাদের কেউ জিহাদ থেকে অনুপস্থিত হয়, তার যৌন চাহিদা নর ছাগলের মত তীব্র হয়, সে স্বামী উপস্থিত নেই এমন কোন মহিলাকে অল্প পরিমাণ দুধ দিয়ে ধোঁকা দেয় তারপর তার সাথে ব্যভিচার করে। আল্লাহর শপথ। আমি যদি তাদের কাউকে পাকড়াও করতে সক্ষম হই, তবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিব।
(মুসলিম, আবু দাউদ, বায়হাকী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في قصة ماعز بن مالك الأسلمى ورجمه
عن جابر بن سمرة (1) قال أتى النبى صلى الله عليه وسلم بماعز بن مالك رجل قصير في إزار ما عليه رداء (2) قال ورسول الله متكئ على وسادة على يساره فكلمه وما أدرى ما يكلمه (3) وأنا بعيد منه بينى وبينه قوم فقال اذهبوا به ثم قال ردوه فكلمه وأنا اسمع فقال اذهبوا به فارجموه، ثم قام رسول الله صلى الله عليه وسلم خطيبا وأنا أسمعه قال فقال أكلما نفرنا (4) في سبيل الله خلف أحدهم له نبيب كنبيب التيس يمنح إحداهن الكثبة (5) من اللبن والله لا أقدر على أحدهم إلا نكلت به
tahqiqতাহকীক:তাহকীক চলমান