মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৩১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মা'ইয ইবন মালিক আসলামী (রা)-এর ঘটনায় এবং তাঁকে পাথর মেরে হত্যা করা সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
২৩১। জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মা'ইয ইবন মালিক (রা)-কে পাথর মেরে হত্যা করতে নিদের্শ দেন। তিনি তাকে চাবুক মারার কথা উল্লেখ করেননি। (বায়হাকী, তাবারানী, বাযযার। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম। এর মূল বক্তব্য বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما جاء في قصة ماعز بن مالك الأسلمى ورجمه
عن جابر بن سمرة (2) أن رسول الله صلى الله عليه وسلم رجم ماعز بن مالك ولم يذكر جلداً
tahqiqতাহকীক:তাহকীক চলমান